কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় তিন শতাধিক পরিবহন

ওয়ান নিউজ ডেক্সঃ নাব্য সংকটের কারণে গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে এই রুটে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। আজও তা বন্ধ আছে। এই পরিস্থিতিতে আজও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় প্রান্তের সড়কে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পরিবহন।

সূত্রটি আরও জানিয়েছে, গত শনিবার থেকেই নৌরুটে নাব্য সংকটের কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল। দিনে ৫-৬টি ছোট ফেরি চলাচল করতো। বৃহস্পতিবার নাব্য সংকট আরও তীব্র হয়।

বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, নাব্য সংকটের কারণে ফেরি চলাচল করতে পারছে না। তাই গতকাল সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। গতকাল সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে বাধাগ্রস্ত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.