কল্যাণ পার্টিতে যোগ দিলেন মহেশখালীর সাবেক মেয়র সরওয়ার

নিজস্ব প্রতিবেদক:
কল্যাণ পার্টিতে যোগদান করেছেন মহেশখালীর পৌরসভার প্রাক্তন দুই বারের নির্বাচিত মেয়র, সাবেক আওয়ামীলীগ নেতা সরওয়ার আজম বিএ।

রবিবার (১২ ডিসেম্বর) পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সাথে সাক্ষাৎ করে কল্যাণ পার্টিতে যোগদান করেন মহেশখালীর দুই বারের নির্বাচিত মেয়র সরওয়ার আজম।

তাঁর এই যোগদানকে স্বাগত জানিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের গুণগত পরিবর্তন আনতে হলে কল্যাণ পার্টির হাতকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন রাজনীতিতে ভালো মানুষের আগমন যতো বাড়বে রাজনীতি ততবেশি পরিচ্ছন্ন ও জবাবদিহিতামূলক হবে এবং দেশ ততবেশি এগিয়ে যাবে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন, যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন ও আব্দুল্লাহ আল হাসান সাকিব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.