কর্ণফূলীতে ৪০০ ইয়াবা পিচ সহ আটক ১ ব্যক্তি
বিশেষ প্রতিবেদকঃ
মঙ্গলবার ভোর রাতে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর নামক এলাকা হতে ৪০০ পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়,একই উপজেলার ডাঙ্গারচর ১নং ওয়ার্ডের মোঃ জামাল উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন (২৭)।
দীর্ঘদিন তিনি মাদক ব্যবসার জড়িত বলে খবর পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গত রাত ভোরে অভিযান চালিয়ে ডাঙ্গারচর এলাকা হতে ৪শত পিচ ইয়াবাসহ সাহাব উদ্দিন কে আটক করা হয়।
আকটকৃত ব্যক্তি সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে,সে বিভিন্নস্থানে ইয়াবা ও নিষিদ্ধ মাদক পাচারের সাথে জড়িত।
স্থানীয় সুত্রে অনেকে জানান,সে দীর্ঘদিন নিজেকে কর্ণফুলীর উপজেলার নেতার পরিচয়ে এসব অবৈধ ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্ণফুলী থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে বলে জানান এসআই দেলোয়ার।
এতে এলাকার উঠতি যুবকেরা ইয়াবার মতো মরণ নেশায় অকালেই মাদকাসক্ত হচ্ছে।
এসবের বিরুদ্ধে কর্ণফুলী উপজেলার ইউএনও ও প্রশাসনের কাছে এলাকায় মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় জনগণ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.