কর্ণফূলীতে ঐতিহ্যবাহী “চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব”র নতুন কমিটি
জে জাহেদ ব্যুরোচিফ চট্টগ্রামঃ
দর্শকনন্দিত কর্ণফূলীর সামাজিক উন্নয়ন ও ক্রীড়ামূলক সংগঠন ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’ এর ২০১৭-১৮ সালের নতুন কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় চরপাথরঘাটা ইউনিয়নের হাজী মদন নবী মার্কেটের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় কমিটি ঘোষনা করা হয়।
এতে সংশ্লিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ সেলিম খাঁন ও গভর্নিং বোর্ড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সেলিম হক এর উপস্থিতিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি মোঃ আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ নুর উদ্দীন।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটির ১৭জন সদস্যরা ঐতিহ্যবাহী চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উজ্জীবিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নতুন কমিটির কার্যক্রমের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিগত ১৯৯১ সালে একতা- সেবা -শিক্ষা -শৃঙ্খলা শ্লোগানে ক্লাবটি স্থাপিত হয়ে দীর্ঘ ১৬ বছর ধরে কর্ণফূলীতে আর্থসামাজিক উন্নয়ন ও শিশুদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এছাড়াও নানা মাদক বিরোদী ও স্বেচ্চায় রক্তদানসহ অনন্য কিছু নিয়মিত কর্মসূচী পালন করে ক্লাবটি। যা ইতিমধ্যে তরুণ প্রজম্মের কাছে সাড়া তুলেছে।
মহিউদ্দিন বাদশার সভাপতিত্বে নতুন কার্যকরী পরিষদের ১৭সদস্য বিশিষ্ট কমিটির বাকি সদস্যরা হলেন, মোঃ সুমন সহ-সভাপতি,নাজিম উদ্দিন রিয়াদ সহ-সভাপতি,দোস্ত মেহাম্মদ সহ-সভাপতি,হোসেন মোবারক যুগ্ন সাধারণ সম্পাদক,মোঃ রিদুয়ান কোষাধ্যক্ষ, তারেক হোসেন মুন্না সাংঘটনিক সম্পাদক,মোঃ মহি উদ্দিন ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,রাসেল রাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ কায়সার শিক্ষা সাহিত্য ও পাঠাগার সম্পাদক,আরমান হায়দার ক্রীড়া সম্পাদক,মোঃ রাসেদ সাংস্কৃতিক সম্পাদক,মোঃ সেহেল দপ্তর সম্পাদক,মোঃ দিদার নির্বাহী সদস্য, মোঃ শাহাজান নির্বাহী সদস্য,মানিক নির্বাহী সদস্য।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন,মোহাং ইয়াছিন, সাবেক সভাপতি হাজি মামুনুর রশিদ,আব্দুল লতিফ,মোহাং মোরশেদ সহ প্রমুখ।
সংঘঠনের সদস্য সুত্রে জানা যায়, ক্লাবটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে নানা কার্যক্রম পরিচালনা করে ১৯৯৮ সালে রেজিষ্ট্রেশন হয়। যার নং-২১৪৯/৯৮ইং।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.