জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:
গত ২৩শে ফেব্রুয়ারি রাতে চমেক হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হোসাইন (৪৫) এর স্মরণে থানা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কর্ণফুলী থানা পুলিশ এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় থানার সকল পুলিশ সদস্যরা মরহুম এএসআই মোহাম্মদ হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আল¬াহর দরবারে দোয়া চেয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর মাহমুদের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম।
এছাড়া স্থানীয় গণমান্য মুরুব্বী সহ সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শেষে সহকর্মী এএসআই জুবায়ের হোসেন জানান, প্রয়াত হোসাইন ভাই খুব ভালো মানুষ ছিলেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন। আমরা তার অকাল মৃত্যুতে গভীর শোকাহত।
প্রসঙ্গত, প্রয়াত এএসআই মো. হোসাইন ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা থানার মৃত আবদুল গনির পুত্র। তার দুই ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.