চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় পুর্ব শত্রæতার জেরে বসত বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ঘরের দরজা জানালা ভেঙে লুটপাটের অভিযোগ উঠেছে।
উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমির আহমদ আমু ও মো. ফোরকানের ঘরে গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল ও একজন মহিলা আহত হওয়ার কথা জানান।
ভুক্তভোগি আমির আহমদ ও স্থানীয়রা তথ্যে জানা যায়, আবদুল মান্নান প্রকাশ মহিষ মন্নানের নেতৃত্বে মহিউদ্দীন, কালো মনির, বাইট্টা ইউসুফ, দিদারুল আলমসহ সংঘবন্ধ ১৫/২০ জনের একটি গ্রæপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছে। খবর পেয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার এসআই মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তবে হামলাকারীদের কাউকে এখনো পুলিশ আটক করতে পারেনি।
অভিযুক্ত আবদুল মান্নান প্রকাশ মহিষ মন্নানের নাম্বারে একাধিকবার কল করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিল পুলিশ। ওই সময় কাউকে পাওয়া যায়নি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.