কর্ণফুলীতে হাজী আলীম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জে,জাহেদ ব্যুরোচিফ চট্টগ্রামঃ

নবসৃষ্ট কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হাজী আলীম উদ্দিন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার ইসলাম আহমেদ এর উপস্থিতিতে ২৮শে জানুয়ারী বিকাল ৩টায় স্কুল ভবন প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনামিকা পালের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর আগ্রাবাদ সিটি ব্যাংক শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মাদ অালী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ ফজলু ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সফর অালী।

বিদায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনীতিবিদ ইন্জিনিয়ার ইসলাম আহমেদ।

অধ্যক্ষ অনামিকা পালের সাথে সহকর্মী হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিউলি মালাকার,মোঃ সাইফুল ইসলাম,রাশেদা আকতার,আলী আহমদ,সাদিয়া আকতার,মরিয়ম আকতার,ওয়াহিদা জাহান সিরাজী,পারভীন আকতার,রিতা আকতার,রুমানা সুলতানা,মাসুমা সুলতানা ফারুকী,শারমিন আকতার সহ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা জানান,এখন পড়াশোনা খুবই প্রতিযোগিতামূলক। ফলে পুরো বই পুর্নাঙ্গভাবে বুঝে পড়তে হবে।

পাশাপাশি সৃজনশীল প্রশ্নোত্তোর ভালোভাবে অনুশীলন করতে হবে।

সর্বোপরি সকলের জন্য দোয়া ও সুস্থ কামনা করে বিদায় অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

উল্লেখ্য,অত্র বিদ্যালয়ে বানিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২১জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.