চট্টগ্রাম প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার স্বনামখ্যাত ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কর্ণফুলী ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত কেসিএ ক্ল্যাসিকেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়।
রবিবারে দুপুরে এ টুনার্মেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় চরপাথরঘাটা সাগরিকা স্টেডিয়ামে।
এতে উদ্বোদধক হিসেবে উপস্থিত ছিলেন কেসিএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালা উদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মা অয়েল কোম্পানি’র সিনিয়র অফিসার আবুল কালাম, সিজেকেএস কাউন্সিলর হারুন পাটোয়ারী, কেসিএ চেয়ারম্যান সাহাব উদ্দিন নাগরী, জাহেদুর রহমান।
আবু নাছের নাহিদ এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ আলী হোসেন।
খেলায় উদীয়মান ক্রিকেট একাডেমী ৫ উইকেটে পরাজিত করেন মাদারবাড়ী ক্রিকেট ক্লাবকে।
আম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন সিফাত, সৈকত ও জনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.