কর্ণফুলীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারের সাথে দেখা করলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম:

জে,জে বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী কারাবন্দি বিএনপি নেতাদের কয়েকটি পরিবারের সাথে দেখা করেছে বলে খবর পাওয়া যায়।
আজ বুধবার বিকাল ৫টায় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের খবরা খবর নেন।
এ সময় বিএনপি নেতা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম কারাবন্দি সকল পরিবারের স্ত্রী সন্তানদের সাথে কথা বলে খোঁজ খবর নেন।
এবং কারাবন্দি সকল পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দেখা করতে গিয়ে চরপাথরঘাটা ইউনিয়নের কারাবন্দি বিএনপি নেতা গিয়াস উদ্দিন ফয়সালের বাসায় ২৫ মিনিট মতো অবস্থান করে সার্বিক খোঁজ খবর নেন।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান।
বিএনপির এই সাবেক মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী আব্বাস,চরপাথরঘাটা বিএনপি নেতা আলহাজ্ব এম মঈন উদ্দিন সহ প্রমূখ।
তথ্যমতে, গত ৬ই ফ্রেবুয়ারি বিকালে চরপাথরঘাটার বাসা হতে গিয়াস উদ্দিন ফয়সাল নামে বিএনপি নেতাকে পুলিশ আটক করে জেলে পাঠায়। সে সময় চরপাথরঘাটা ইউনিয়ন ও অন্যান্য এলাকা হতে ইউসুফ,নুরুন্নবী, বাঁচা মিয়া,কামাল উদ্দিন নামে আরো কয়েকজন বিএনপি নেতাদের আটকের খবর গণমাধ্যমে পাওয়া যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.