জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:
কর্ণফুলী উপজেলার ব্রিজঘাটে তিন চাকার অবৈধ গাড়ি চলাচল বন্ধ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে একাধিক গাড়িসহ ব্যাটারী জব্দ করে থানা পুলিশ।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা ব্রিজঘাট ও কাঁচাবাজার সংলগ্ন অঘোষিত গাড়ি স্টেশনে তিন চাকার অবৈধ যান বন্ধে সরকারী নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন কর্ণফুলী থানার ওসি তদন্ত মোঃ ইমাম হাসান।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ সৈয়দুল মোস্তফার নির্দেশে ওসি তদন্তের নেতৃত্বে অভিযানে একাধিক তিনচাকার গাড়ি ও ব্যাটারী জব্দ করা হয়।

এতে পায়েল পরিবহন,আনারকলি পরিবহন,বিটারটেক,পরাগ পরিবহন,এইচ এক্সপ্রেস,আমানত এক্সপ্রেস সহ একাধিক পরিবহনের তিন চাকার গাড়ি জব্দ করে পুলিশ। পরে আনোয়ার সিটির সামনে হতে জব্দকৃত গাড়িগুলোর ব্যাটারী থানায় নিলে গেলেও গাড়ি ছেড়ে দেন অন দ্যা স্পটেই।
বিগত দিনে এসকল অবৈধ যান চলাচলে উপজেলায় নানা র্দুঘটনা ঘটতো। এমনকি স্থানীয় কিছু প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা এরপরেও গাড়ির গ্যারেজ খুলে দৈনিক ভাড়ায় এসব নিষিদ্ধ যান চালিত করেন বলে তথ্য পাওয়া যায়।
হঠাৎ অভিযান পরিচালনা করায় দুর-দুরান্তে অতি প্রয়োজনীয় কাজে যেতে অনেক যাত্রীদের চরম দ‚র্ভোগ পোহাতে হলেও থানা পুলিশের এমন কঠোর অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
মালিকদের কয়েকবার এসব গাড়ি বন্ধে সতর্ক করা হলেও এসব যান বন্ধ না করায়, তিন চাকার টেম্পু,অটোবাইক,ব্যাটারী চালিত রিক্সা,থ্রি হুইল বন্ধে এ অভিযান পরিচালিত করে পুলিশ।
অভিযানের ব্যাপারে কর্ণফুলী থানার ওসি তদন্ত মোঃ হাসান ইমাম বলেন, “এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ, মহাসড়ক থেকে অবৈধ টেম্পু,নছিমন, করিমন, অটোবাইকসহ যানবাহন বন্ধে সরকারী নিদের্শনা পালন করছি”।
তিনি আরো বলেন, দীর্ঘ তিন মাস আগে থেকে এসব গাড়ির চালক ও মালিক পক্ষকে মৌখিক সতর্ক করার পরেও এসব বিতর্কিত যানবাহন বন্ধ না রাখায় অভিযানে নামে পুলিশ”।
অভিযানের সময়ও পুলিশের মুঠোফোনে একাধিক জনপ্রতিনিধি ও মালিকদের ফোন কল লক্ষ্য করা যায়।
সব ধরনের অবৈধ তিন চাকার যান উচ্ছেদে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলকে এ কাজে সহায়তা করার দাবি পুলিশের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.