করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে ভারত

ডেস্ক নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে ভারত প্রতিদিনই রেকর্ড ভাঙছে। দেশটিতে সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টা দেশটিতে নতুন করে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশটির ইউনিয়ন হেলথ মিনিস্ট্রির দেওয়া তথ্যে দেখা গেছে, ভারতে মোট ১ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৫২৪ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৩২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫০৭। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৮৭৮ জন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন তিন লাখেও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের শয্যা, অক্সিজেনের অভাব এবং করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরি ওষুধের তীব্র সংকট দেখা গেছে দেশটিতে।

করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে গত শনিবার ভারত সরকার জানিয়েছে, দেশটির সব প্রাপ্ত বয়স্ক নাগরিককে করোনার টিকা প্রদান করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.