এস এম হুমায়ুন কবির, সহ বার্তা সম্পাদক।।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা কে কোভিড -১৯ করোনা ভাইরাস প্রতিরোধ বীর যোদ্ধা উপাধি দিয়ে রামু উপজেলার জনগণ বলেছেনঃ- সরকারী কর্মকর্তা এমন মানবতাবাদী হয় তা প্রমাণ করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
তিনি যোগদান করেই যখন তখন যে কোন প্রয়োজনে যে কেউ রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উম্মুক্ত ঘোষনা দিয়েছেন।অর্পিত সরকারি দায়িত্ব পালনে সৎ,দক্ষ ও আন্তরিকতার সাথে পালন করে রামুবাসীর হ্নদয়ে স্হান করে নেন। প্রণয় চাকমা রামু উপজেলার উন্নয়নে উদ্ধতন মহলের সাথে সেতুবন্ধনের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং একজন আদর্শিক কর্মকর্তা সবার সবার কাছে গ্রহণ যোগ্যতা বৃদ্ধি পেয়েছে।

চলমান করোনা ভাইরাস কোভিড ১৯ বাংলাদেশে শুরু হলে রামু উপজেলাবাসী কে নিরাপদ রাখতে নিজের পরিবার ও নিজের জীবন ঝুঁকি মেনে নিয়ে রাত-দিন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা । করোনার কারণে নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ ও প্রবাসীরা খাদ্য সংকটে পড়লে রাত- বেরাতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
এক দিকে রামু উপজেলা কে লকডাউনে রেখেছেন অপর দিকে ত্রাণ সামগ্রী দরিদ্র মানুষের কাছে পৌছিয়েছেন এক কঠিন চ্যালেজ্ঞ মোকাবেলা করে যাচ্ছেন মানবিক ও অসীম সাহসী নির্বাহী অফিসার প্রণয় চাকমা। শুধু সরকারী ত্রাণ নয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্হা এবং বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গ কে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে উদ্বুদ্ধ করেছেন ফলে এনজিও সংস্হা সহ প্রচুর বিত্তশালী ব্যক্তিবর্গ মানবিক ইউএনও প্রণয় চাকমা এর আহবানে সাড়া দেন।
এনজিও সংস্থা অগ্রযাত্রা, আইওএম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্হা ত্রাণ সামগ্রী নিয়ে রামু উপজেলাবাসীর পাশে দাঁড়া। পাশাপাশি রামু উপজেলার ইউএনও এর আহবানে সাড়া দেন সচেতন ব্যক্তিবর্গ।বিশেষ করে কক্সবাজার জিরো টু নামের একটি স্বেচ্ছাসেবী গ্রুপ নিজেরা নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহারের প্যাকেট পৌছে দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় চার শত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন কক্সবাজার জিরো টু বেইচের সদস্যরা।
১৮ মে কক্সবাজার জিরো টু পরিবার রামু উপজেলার ১১ ইউনিয়নের ৯৯ ওয়ার্ডে খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের ঘরে ঘরে ঈদের উপহার সামগ্রী পৌছে দিচ্ছে। ঈদের এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন মানবিক ও সাহসী ইউএনও প্রণয় চাকমা। দুর্গম এলাকায় গিয়ে দুস্থ মানুষের মাঝে ঈদের খাবার সামগ্রী বিতরণ করেছেন ইউএনও প্রণয় চাকমা।
একই সাথে কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে উপজেলার সর্বত্র সষে বেড়াচ্ছে। ইউএনও প্রণয় চাকমার এমন দেশ প্রেমের কারণে রামুর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ও ভালবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.