করোনা পরিস্থিতিতে প্রত্যেকের সাধ্য মতো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবানঃ জুয়েল

সংবাদ বিজ্ঞপ্তি:

করোনার এই পরিস্থিতিতে প্রত্যেকের সাধ্য মতো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়ছারুল হক জুয়েল।

তিনি বলেন, বিশ্ব মহামারী করোনার ক্রান্তিকালে নিন্মমধ্যবিত্তরা খুবই কষ্টে পড়ে গেছে। বিত্তবানদের উচিৎ, এসব লোকদের খোঁজখবর নেয়া।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের ২ নং ওয়ার্ডের ফিশারীঘাট মাঠে হামীম-মফিজ ফাউন্ডেশন উদ্যোগে পুরো রমজান মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধনকালে উপজেলার চেয়ারম্যান জুয়েল এসব কথা বলেন।

হামীম-মফিজ ফাউন্ডেশন চেয়ারম্যান জয়নাল আবেদীনের সার্বিক ব্যবস্থাপনায় পুরো রমজানে এই কর্মসূচি পালিত হবে।
জয়নাল আবেদীন বলেন, করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ। মানবিকবোধ থেকে আমি এই উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের খোঁজ নিয়ে সহযোগিতার হাত সবসময় অব্যাহত থাকবে। তবে, করোনার পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ করেন তিনি।

এ সময় কক্সবাজার শুঁটকি উৎপাদন সমিতির সাধারণ সম্পাদক হাজী ইসাক, সহসভাপতি আমির হোসেন, আলী হোসেন, হাজী মিজান, আবুল হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.