করোনা টিকার আওতায় আসছে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যসেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে এবার ওয়ার্ড ভিত্তিক করোনা টিকা দিচ্ছে কক্সবাজার পৌরসভা। আগামী ৭,৮ ও ৯ আগস্ট থেকে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে একযোগে শুরু হবে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্বাবধানে পৌরসভার নিজস্ব স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সিভিল সার্জন অফিস ওয়ার্ড ভিত্তিক এসব টিকা দেয়া হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতি ওয়ার্ডে দৈনিক ২০০ জনকে টিকা প্রদানে সিদ্ধান্ত হয়।
এদিকে, বুধবার বিকেলে এ উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, ডা.সুরাইয়া আক্তার ও শামীমা আক্তার। এসময় প্যানেল মেয়র মাহবুবুর রহমান, হেলাল উদ্দিন কবির, শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, আক্তার কামাল, মিজানুর রহমান, ওমর সিদ্দিক লালু, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, নুর মোহাম্মদ মাঝু, সাহাব উদ্দিন সিকদার, দিদারুল ইসলাম রুবেল, ইয়াছমিন আক্তার, জাহেদা আক্তার, নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টিকাদান কেন্দ্রগুলো হলো-১নং ওয়ার্ড-কুতুবদিয়া পাড়া উপকুলীয় প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ড এয়ারপোর্ট পাবলিক উচ্চ বিদ্যালয়, ৩নং ওয়ার্ড কস্তুরা ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ড আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়, ৫নং ওয়ার্ড আলির জাহাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ৬ নং ওয়ার্ড হার্ভাট কলেজ, ৭ নং ওয়ার্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ৮ নং ওয়ার্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৯ নং ওয়ার্ড বিবেকানন্দ স্কুল, ১০ নং ওয়ার্ড পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয়, ১১নং ওয়ার্ড বাহারছড়া ফোরকানিয়া মাদ্রাসা এবং ১২নং ওয়ার্ড সৈকত কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল কলাতলী।
সভায় পৌরবাসীকে টিকা নিয়ে সুস্থ থাকা এবং পরিবার পরিজন ও দেশকে সুস্থ রাখার আহবান জানান মেয়র মুজিবুর রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.