নিজস্ব প্রতিবেদকঃ
করোনায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন রামু কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার বিকাল ৪ টায় রামু কলেজ ছাত্রলীগ নেতা এনামুল হোসাইন রিয়াদের নেতৃত্বে রামুতে গরীব এবং অসহায়দের মাঝে এই বিতরণ সম্পন্ন করা হয়। ছাত্রনেতা জানান, করোনা ভাইরাসের ভয়াবহতা জনগণের মাঝে নিয়ে আসছে এক করুণ দূর্দশা। সেই দূর্দশা প্রতিহত করতে প্রতিনিয়ত ত্রাণ নিয়ে জনগণের কাতারে কক্সবাজারের শ্রেষ্ঠ সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এমপি কমলের পক্ষ থেকে ক্ষুদার্থদের মাঝে খাবার নিয়ে পৌঁছালাম আমরা রামু কলেজ ছাত্রলীগ। আমদের এই বিতরণ অব্যাহত থাকবে।

সেই সাথে সকলকে ঘরে থেকে, বের না হওয়ার অনুরোধ জানান রিয়াদ। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী সকলের জন্যে খাবার প্রস্তুত রেখেছেন, প্রত্যেকের মাঝে সেই খাবার পোঁছে দেয়া হচ্ছে। এমপি কমল ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ১০ টাকা দামের চাল অগ্রীম পাঠাতে প্রস্তাব রাখেন। আজ অনেকের ঘরে সেই চাল পৌঁছেছে। আপনারা সবাই নিশ্চিন্তে ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
এসময় উপস্থিত ছিলেন চিন্ময় দাশ গুপ্ত, অনিক চৌধুরী, রিয়াজ উদ্দিন রিয়াজ,নূর আফতাব মাসুদ,নুরুল কবির আশিক,তপসে বড়ুয়া,মনসুর ইসলাম,মো. আব্দুল্লাহ, শাহারিয়ার নূর,অম্লান বড়ুয়া,তন্ময়,তনয় প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.