করোনায় স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর স্বামীর মৃত্যু

ডেস্ক নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইলে করোনা আক্রান্ত হ‌য়ে ৫ ঘণ্টার ব‌্যবধা‌নে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তারা হ‌লেন-উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের সোহরাব আলী আকন্দ (৮৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।

বৃহস্পতিবার (০৩ জুন) রাতে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের ক‌রোনা আইসিইউ ওয়া‌র্ডে সোহরাব আলী এবং বিকেলে তার স্ত্রী সুফিয়া বেগমের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ করে সোহরাব আলী আকন্দ এবং তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হলে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুইজনের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ৫ টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুর ৫ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলী আকন্দরেও মৃত্যু হয়।

শুক্রবার সকালে তাদের দুইজনের গর্জনা গ্রামের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরও পড়ুন: নারী পুলিশ সদস্যের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলায় এ পর্যন্ত মোট করোনায় ৮৪ জনের মৃত্যু হলো। আর আক্রান্ত হয়েছে মোট ৫ হাজার ১১৯ জনের। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০ জন আক্রান্ত হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.