অনলাইন ডেস্ক:
করোনায় গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৪৩৩ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬ জনের। রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ১৩৭ জনের। মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ২৬৮ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.