চট্টগ্রাম সংবাদদাতা:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। ইন্নালিল্লাহে…রাজেউন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১ টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে সিসিউইতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন।
পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল ৫ টায় পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলন খলিলুর রহমান। হাসপাতালে ভর্তির পর থেকে সিসিইউ-২ এর ১ নম্বার সিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রসঙ্গত-এর আগে ২৮ জুন দিবাগত রাত ১টার দিকে শ্বাসকষ্টে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খলিলুরimageরহমান চৌধুরীর তৃতীয় পুত্র মাহফুজুল ইসলাম চৌধুরী (৫০)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.