করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন নাজেম উদ্দিন স্যার

নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়ায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজ পাড়া এলাকার কৃতি সন্তান ও মানুষ গড়ার কারিগর কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজেম উদ্দিন করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মারা গেলেন।

তিনি কক্সবাজার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন দীর্ঘকাল ধরে। অসাধারণ একজন ভদ্র মানুষ ছিলেন তিনি।

সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মানুষ গড়ার এই কারিগরের মৃত্যুতে আমি আত্মার মাগফিরাত কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.