প্রেস বিজ্ঞপ্তি:
শিশুশ্রমে কভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় সরকারী-বেসরকারী পর্যায়ে সম্বন্বিত উদ্যোগ নেওয়া জরুরী”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারও সরকারী-বেসরকারী পর্যায়ে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২০।
এই উপলক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা একলাব, ইপসা, ইনসিডিন বাংলাদেশ, বিসিপিসি ও স্যুইট বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্লাইম্ব প্রকল্পের আয়োজনে “শিশুশ্রমে কভিড-১৯ এর প্রভাব” শীর্ষক অনলাইন মতবিনিময় সভা গত (১২ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, ক্লাইম্ব প্রকল্প পরিচালক এ এইচ জামান খান, প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহা পরিদর্শক মো: মতিউর রহমান। প্যানেল আলোচক হিসেবে “শিশুশ্রমে কভিড-১৯ এর প্রভাব” বিষয়ক উপস্থাপনা করেন মাসুদ আলী, নির্বাহী পরিচালক, ইনসিডিন বাংলাদেশ।
উপস্থাপনায় তিনি কভিড -১৯ প্রভাবে শ্রমজীবি শিশুদের জীবন-জীবিকায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কভিড পরবর্তী সময়ে শ্রমজীবি শিশুদের সংখ্যা বাড়ার এবং স্কুল থেকে ঝরে পরা শিশুর সংখ্যা বাড়বে মর্মে আশংকা প্রকাশ করেন।সভায় প্যানেল আলোচক হিসেবে আরোও অংশগ্রহন করেন বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির প্রধান নির্বাহী ব্যারিষ্টার সালমা আলী, মানুষের জন্য ফাউন্ডেশেন এর রেজিয়া সুলতানা।
প্যানেল আলোচকেরা, শ্রমে থাকা শিশুদের কর্মঘন্টা বাড়ার পাশাপাশি তাদের কর্ম পরিবেশ আরো খারাপ হতে পারে বলে আশংকা প্রকাশ করে এবং স্থানীয় পর্যায়ে কভিড পরবর্তী পর্যায়ে গবেষনা কার্য়ক্রম পরিচালনা এবং শুটকি খাতে শিশুদের কাজকে সরকার ঘোষিত ঝুঁকিপুর্ন কাজের তালিকায় যুক্ত করার জন্য আহবান জানান।
ক্লাইম্ব প্রকল্প পরিচালক ও সভাপতি এ এইচ জামান খান বলেন, এ দেশের ব্যস্ততম ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে
আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কারখানা, গ্যারেজ, ওয়ার্কশপ, এমনকি শুঁটকি প্রক্রিয়াজাতকরণসহ সবখানেই ‘শিশুশ্রম দৃশ্যমান। দরিদ্র পিতা-মাতা স্বেচ্ছায় সংসার চালানোর জন্য নিজের শিশুকে শ্রমের দিকে ঠেলে দেন। অন্যদিকে শ্রমে নিয়োজিত শিশুরা সহজলভ্য, সাশ্রয়ী ও সহজেই নিয়ন্ত্রণ যোগ্য, তাই নিয়োগকর্তারা ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিহীন সবধরনের কাজে শিশুদের নিয়োগে অতি উৎসাহী।
তিনি কভিড পরবর্তী সময়ে এ শ্রমে নিয়োজিত শিশুদের বর্তমান সুরক্ষা পরিস্থিতির সাথে অভ্যস্থ করা এবং তাদেরকে সামাজিক সুরক্ষা কার্যক্রমে যুক্ত করার প্রতি গুরুত্বআরোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি-বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুশ্রম একটি স্বাভাবিক বিষয় হিসাবেই বিবেচিত সেজন্যই “শিশুশ্রমে কভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় সরকারী-বেসরকারী পর্যায়ে সম্বন্বিত উদ্যোগ নেওয়া জরুরী-“বলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন, ক্লাইম্ব প্রকল্পের সিভিক এনগেজম্যান্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপম্যান্ট স্পেশাললিষ্ট তানভির শরীফ, মনিটরিং এন্ড ইভুলেশন স্পেশাললিষ্ট খায়রুল ইসলাম, ব্র্যাকের কক্সবাজার জেলা সম্বনয়কারী অজিত নন্দী, ইপসার বিশ্বজিত ভৌমিক, একলাবের মোশারফ হোসেন এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উক্ত অনলাইন সভায় বক্তারা বলেন, আসুন আমরা সকলে মিলে শিশুশ্রমকে না বলার মাধ্যমে শিশু বান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, শুঁটকি খাতের শিশুশ্রম পরিস্থিতি পর্যালোচনা পুর্বক গ্রহনযোগ্য কর্ম পরিবেশ তৈরী এবং এই খাতের শিশুশ্রমকে সরকার ঘোষিত ঝুঁকিপুর্ণ শিশুশ্রমের তালিকায় যুক্ত করার লক্ষ্যে ক্লাইম্ব কাজ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.