ইমাম খাইর, ওয়ান নিউজ#
করোনার উপসর্গ দিয়ে মারা গেলেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম প্রকাশ বিডিআর জাহাঙ্গীর।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়নের মিয়া পাড়ার বাসিন্দা মরহুম হাজী ছাবের আহমদের ছেলে। সাংসারিক জীবনে তিনি ২ কন্যা সন্তানের জনক।
বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য জাহাঙ্গীর আলম পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য ছিলেন।
জাহাঙ্গীর আলমের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের গর্ভনিং বডির সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম।
তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.