করোনাঃ রাজশাহী মেডিকেলে আরো ২০ জনের মৃত্যু

রবিউল ইসলাম খোকন, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ২ জন করোনা পজেটিভ নেগেটিভ ১ জন ও বাকি ১ ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রাজশাহীর ৭ চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ৩ জন ও পাবনা ৪ জন কুস্টিয়ার ১ জন মেহেরপুর ১ ও রয়েছে। গেল ২৪ ঘন্টায় রাজশাহীতে বিভিন্ন ল্যাবে ৩ শ ৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ৭৪ জনের করোনা সনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তের হার ২১ . ৯২ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন রোগী ৬৬ জন। হাসপাতালটিতে ৪ শ ০৫ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪ শ ৭০ জন রোগী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.