কমিউনিটি পুলিশিং উখিয়া উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯

আনছার উল্লাহ, উখিয়া উপজেলা, কক্সবাজার।

সোনাইছড়ি খেলোয়াড় সমিতির সৌজন্যে কক্সবাজার জেলা পুলিশ কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং উখিয়া উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯,

২৫শে অক্টোবর শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকার সময় জালিয়াপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতির ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উখিয়া থানা পুলিশ বনাম জালিয়াপালং কমিউনিটি পুলিশ অংশগ্রহণ করেন।

কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ নিকারুজ্জামান, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আবুল মনসুর, ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার আনুষ্ঠানিকভাবে এই খেলার শুভ উদ্বোধন করেন।

উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উখিয়া থানা পুলিশ টিম বনাম জালিয়া পালং কমিউনিটি পুলিশ টিমের খেলায় উখিয়া থানা পুলিশ টিম ১-০ গোলে জয়ী হয়।

সার্বিক পরিচালনায় সহিদুল্লাহ কাইছার কমিউনিটি পুলিশ সাধারন সম্পাদক উখিয়া উপজেলা।

উল্লেখ্য, শনিবার (২৬ অক্টোবর ) থেকে পর পর ৫ দিন ব্যাপী উখিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফুটবল টিমের সাথে এই সৌহার্দ্যপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.