কক্সবাজার সাহিত্য একাডেমীর দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ ও নির্বাচন সম্পন্ন

ওয়ান নিউজ ডেক্সঃ কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য, প্রবীণ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আবুল কালাম আজাদ বলেন, ২০০১ সাল থেকে কক্সবাজার সাহিত্য একাডেমী পিছিয়ে পড়া কক্সবাজার জেলায় নীরবে সাহিত্যের বিকাশে কাজ করে যাচ্ছে যা অভাবনীয়। একাডেমী মূলত জেলার সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করছে। শিশু-কিশোরদেরকে সাহিত্যে হাতে খড়ি দিচ্ছে। জেলার ভবিষ্যত প্রজন্ম শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণসহ প্রতিভা বিকাশে কাজ করে সমাজকে আলোকিত করার চেষ্টায় রত আছে। এখানে আর্থিক কোনো সুবিধা নেই তবু একাডেমীর নির্বাহীবৃন্দ নিজের অর্থে এসব কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাদের কর্মকা-ের মাধ্যমে জেলার সাহিত্যঙ্গানকে আলোকিত করবে বলে আমি আশাবাদি। তাদের মমনশীল কাজের জন্য ধন্যবাদ দিতে হয়।
কক্সবাজার সাহিত্য একাডেমীর দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ ও দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮ উপলক্ষে আলোজিত সভায় সভাপতির বক্তব্যে আবুল কারাম আজাদ এসব কথা বলেন।
আজ ২৫ ডিসেম্বর ২০১৫ মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমীর দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে। এতে সভাপতিত্ব করেন একাডেমীর জীবন সদস্য, প্রবীণ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আবুল কালাম আজাদ।
একাডেমীর সহ-সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলাম কুরআন করীম থেকে তেলওয়াত করার মাধ্যমে সভার কাজ শুরু হয়। একাডেমীর সহ-সভাপতি ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন স্বাগত বক্তব্য পেশ করেন ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল দ্বি-বার্ষিক প্রতিবেদন পাঠ করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা করেন প্রবীন আইনজীবী একাডেমীর জীবন সদস্য শামসুল আলম কুতুবী, একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য, গবেষক নুরুল আজিজ চৌধুরী, একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম, একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ইসলামী গবেষক আহমাদুল্লাহ, একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য, কবি-অধ্যাপক দিলওয়ার চৌধুরী, একাডেমীর নির্বাহী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, একাডেমীর সদস্য এডভোকেট নুর আহমদ, একাডেমীর নির্বাহী কবি মিজান সিকদার, একাডেমীর সহ-সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলাম ও একাডেমীর জীবন সদস্য এডভোকেট গুলশান আরা বেগম বিউটি।
পরে কক্সবাজার সাহিত্য একাডেমীর নির্বাচন-২০১৮ (২০১৯-২০২০) এর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার প্রবীন আইনজীবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, একাডেমীর জীবন সদস্য কলাম লেখক মোহাম্মদ জাহাঙ্গীর নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, কক্সবাজার সাহিত্য একাডেমী দৃষ্টান্ত স্থাপন করে নির্বাচন সম্পন্ন করেছে। কক্সবাজার সাহিত্য একাডেমী এখনো রাজনীতি মুক্ত রয়েছে বলেই দলাদলী, মারামারি ছাড়া নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি একাডেমীর মাধ্যমে যেসব সাহিত্য সৃষ্টি হয়েছে তার ভূয়শী প্রশংসা করেন।
তিনি বলেন, একদিনের পিকনিক বা বনভোজনের মাধ্যমে চমৎকার সাহিত্য সৃষ্টি হতে পারে কক্সবাজার সাহিত্য একাডেমী তা দেখিয়ে দিয়েছে।
একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে জেলার কলেজ, বিশ^বিদ্যালয় ও কামিল মাদরাসার সাহিত্যপ্রাণ তরুন-তরুনীদের সাহিত্যের বিকাশে একটি কর্মসূচি হতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তরুন-তরুনীদেরকে সাহিত্য চর্চায় এগিয়ে আনা সম্ভব হবে। এর মাধ্যমে তরুণ-তরুণীরা সমাজের পংকিলতা থেকে নিজেদেরকে দূরে রাখতে এবং মাদককে ঘৃণা করতে শিখবে।
কক্সবাজার সাহিত্য এবাডেমীর কর্মকা-ের সংবাদসমূহ প্রকাশ করার জন্য তিনি স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমগুলো ধন্যবাদ প্রদান করেন।
২০১৯-২০২০ সালের জন্য নির্বাচিত কমিটি
কক্সবাজার সাহিত্য একাডেমীর নির্বাচন-২০১৮ (২০১৯-২০২০) এর প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার প্রবীন আইনজীবী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি, একাডেমীর জীবন সদস্য কলাম লেখক মোহাম্মদ জাহাঙ্গীর নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন, যথাক্রমে সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি ছড়াকার মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, সহ-সাধারণ সম্পাদক কবি মনজুরুল ইসলাম, অর্থ সম্পাদক কবি মোহাম্মদ আমিরুদ্দনী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কবি শামীম আকতার, অফিস সম্পাদক আজাদ মনসুর, নির্বাহী সদস্য যথাক্রমে গল্পকার সোহেল ইকবাল. কবি-ছড়াকার নূরুল আলম হেলালী, কবি হাসান আহমদ সোবহানী, কবি তৌহিদা আজিম, ছড়াকার জহির ইসলাম ও আবৃত্তিকার কল্লোল দে চৌধুরী।
একাডেমীর দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ পরিচালনার জন্য এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রধান নির্বাচন কমিশনার ও ইঞ্জিনিয়ার বদিউল আলমকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী ২৩ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিল, ২৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। একই পদে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় নির্বাচন কমিশন দাখিলকৃত সকল মনোনয়ন প্রত্যাশীকেই নির্বাচিত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.