কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৬

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৬ জনকে আটক করেছে। গত ২৯/০৫/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ৩০/০৫/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ ইয়াছিন, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই এমরান হোসেন এসআই এ্যানি রায়, এএসআ্ই মনিরুজ্জামান, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন
১। সাব্বির আহমদ, পিতা-নুরুল হক, সাং-পানখালী, হৃীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজাার।
২। মোঃ কাশেম, পিতা-মৃত গুরা মিয়া, সাং-পশ্চিম লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৩। শ্যমল পাল, পিতা-মৃত বিভুতি ভ’ষন পাল, সাং- পশ্চিম লারপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
৪। ইমাম হোসেন, পিতা-মৃত আলী হোসেন, সাং-জাদিপাড়া, নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৫। মোঃ সুজন শেখ, পিতা-মোঃ এসকেন শেখ, সাং-পুটিমারি স্কুল সংলগ্ন, থানা ও জেলা-নড়াইল।
৬। মোঃ লিমন মোল্লা, পিতা-মোঃ বালু মোল্লা, সাং-মঙ্গলপুর, থানা-লোহাগড়া, ,জেলা-চট্টগ্রাম।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.