কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৩ জনকে আটক করেছে। গত ০৪/০২/২০২০ ইং তারিখ সকাল হতে ০৫/০২/২০২০ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই সুমন তালুকদার, এসআই রাজীব চন্দ্র পোদ্দার সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৬(০২)২০২০, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
১। মোঃ ফরিদ, পিতা- মৃত মোখলেছুর রহমান, সাং- মৌলভী পাড়া, ৮নং ওয়ার্ড, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৩৫(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
২। মোঃ আনির আহাম্মদ, পিতা মোঃ শাহজাহান, সাং- সমিতি পাড়া বাজারের পূর্ব পাশে, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ৩৫(০১)২০২০, ধারা- ৩৯৯/৪০২ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৩। হোছাইন আহম্মদ, পিতা- মৃত আঃ জব্বার, সাং- দক্ষিণ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া, থানা- টেকনাফ ও জেলা- কক্সবাজার বর্তমানে- কলাতলী সৈকত পাড়া আশ্রয় কেন্দ্রের উপর ডিসি পাহাড়, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.