কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের নির্বাচন ১৭ ডিসেম্বর
সভাপতি সম্পাদকসহ ৫ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন, ইকবাল মোঃ শামসুল হুদা (টাইডেল) সভাপতি, মাহাবুবুর রহমান সাধারণ সম্পাদক, আবদুল মাবুদ ও ফরিদ আলম সহ-সভাপতি এবং হাছান আহমদ যুগ্ম-সম্পাদক। ৫ পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন কমিশন।
কোষাধ্যক্ষ ও ৯টি নির্বাহী সদস্য পদে ভোট হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে প্রতি বরাদ্দ দিয়েছে কমিশন।
এতে কোষাধ্যক্ষ পদে ২জন এবং নির্বাহী সদস্যের ৯টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন, কোষাধ্যক্ষ পদে মোঃ ছৈয়দুল হক (টেলিফোন) ও ইমাম খালেদ স্বপন (তালা-চাবি)। নির্বাহী সদস্য পদে রাজিব পাল খোকন (আনারস), আব্দুল কাদের (মাছ), মোহাম্মদ সেলিম (জাহাজ), জাহাঙ্গীর আলম (গোলাপ ফুল), মোঃ ইসমাইল (ঘোড়া), মোঃ মনির আহমদ (আম), মোহাম্মদ নুরুল আলম (হরিণ), আবুল মনজুর (ফুটবল), মাহমুদুল হাসান (হাতপাকা) ও ছুরত আলম (মোরগ)।
১৭ ডিসেম্বর বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কক্সবাজার শহরের রক্ষিত মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে একটানা ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৮৫ জন। সুষ্ঠু ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.