কক্সবাজার পৌর এলাকায় অসহায় ও কর্মহীন ৫৫ পরিবারের মাঝে ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার’ এর ঈদ সামগ্রী উপহার বিতরণ।
মুহিব উল্লাহ
কক্সবাজার পৌরসভার আলীরজাহাল, পাহাড়তলী, বাস টার্মিনাল, বদরমোকাম এর অসহায় ও কর্মহীন ৫৫ পরিবারের মাঝে ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার এর ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছেন।

বর্তমান COVID19 মহামারিতে সমগ্র দেশে বেকারত্ব ও খাদ্য সমস্যা মোকাবেলায় কক্সবাজার জেলায় ফ্রন্টলাইনে করোনার ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে সেভ দ্যা হিউমিনিটি সংগঠন ও তার স্বেচ্ছাসেবী কর্মী বাহিনী।
ইতোপূর্বে সংগঠনটি রামু উপজেলা, কক্সবাজার সদর ঝিলংজা,খুরুস্কুল ইউনিয়ন, পৌর অঞ্চলের হতদরিদ্র ও কর্মহীন ৫৫০ এর অধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
আজ ২২ মে ‘২০২০ রোজ শুক্রবার পৌর এলাকার হতদরিদ্র ও কর্মহীন ৫৫ পরিবারে ঈদ সামগ্রী উপহার প্রদানের মাধ্যমে সংগঠনটি প্রজেক্ট -০৮ বাস্তবায়ন করেছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব মোঃ আল আমিন, কার্যনির্বাহী সদস্য অারমান, ফাহিম, ইমন, আবু ওয়াহিদ ,সাইফুল ইসলাম, বশির উদ্দিন মুহাম্মদ ও মোঃ ফয়সাল প্রমুখ ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.