নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌর এলাকার ৪৬২১ পরিবারে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে’ ভিজিএফ চাল’ বিতরণ করা হয়েছে।
প্রতিজনকে দেয়া হয়েছে ১০কেজি করে চাল।
গত কয়েকদিনের চাল বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে ১২০০ পরিবারের মাঝে চাল দেয়া হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমানের হাত থেকে ধানমন্ত্রীর ঈদের আগে বিশেষ উপহার পেয়ে খুশি হয়েছে হতদরিদ্র মানুষগুলো।
এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার অসহায় গরীব মানুষের সরকার, তিনি জনবান্ধব বলেই সারাদেশের কোটি কোটি মানুষ একযোগে মানবিক সহায়তা পাচ্ছে। যা বিশ্বে খুবই বিরল। বিশেষ করে করোনা দুর্যোগে একজন মানুষও যেন না খেয়ে কষ্ট না পায় সে জন্য নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন জাতির পিতার কন্যা আমাদের সরকার প্রধান। তাই প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চান মেয়র মুজিব।
এছাড়াও বিভিন্ন সময় শত শত দরিদ্র মানুষকে ব্যক্তিগতভবেও মানবিক সহায়তা দিয়েছেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি।
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৪
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.