কক্সবাজার পৌরপরিষদের শোক দিবস পালন

ইমাম খাইর#
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে-২০২০ পালন করেছে কক্সবাজার পৌরসভা।
দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল- খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও মাস্ক বিতরণ।
এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পৌরপরিষদ।
মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.