কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

ওয়ান নিউজঃ একুশ আমার অহংকার, একুশ আমার চেতনা।একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদের প্রতি কক্সবাজার জেলা প্রশাসন-এর পক্ষ হতে বিনম্র শ্রদ্ধা..

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশে ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ এর নেতৃত্বে পুষ্পাঞ্জলি নিবেদনের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কউক চেয়ারম্যান লে: কর্নেল ফোরকান আহমদ, ডিডিএলজি শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসকেরগণ সহ কক্সবাজার জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ মিনারে ফুল দিয়ে তাঁরা এক মিনিট নিরবতা পালন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.