কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

রাজিবুল হক চৌধুরী

কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (ইনসার্ভিস), সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সহ অক্টোবর-২০১৯খ্রিঃ মাসের মোট ১১(এগার)জন ও নভেম্বর-২০১৯খ্রিঃ মাসের মোট ০৮(আট) জনকে সার্টিফিকেট ও অর্থ পুরষ্কার, জেলার বিভিন্ন থানার অক্টেবর/২০১৯খ্রিঃ মাসে ১৩(তের)জন (এএসআই ও এসআই) অফিসারদেরকে ও নভেম্বর-২০১৯খ্রিঃ মাসেও ১৩(তের)জন (এএসআই ও এসআই) অফিসারদেরকে মাসিক মূল্যায়নের উপর সম্মাননা স্মারক ও জেলার বিভিন্ন থানার ০৮(আট) জন চৌকিদার/দফদার, ০২(আট)জন কমিউনিটি পুলিশিং এর সদস্য এবং জেলার বিভিন্ন সেরেস্তার ০৩(তিন)জন পুলিশ সদস্যসহ সকলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

জেলার বিভিন্ন থানা এলাকায় আসামী, সন্ত্রাস ও চাঁদাবাজদের গ্রেফতার এবং অপরাধ দমনে চৌকিদার/দফাদার ও কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ বিভিন্ন ভাবে সহায়তা করায় সভাপতি মহোদয় তাদেরকে ধন্যবাদ জানান।

সভাপতি মহোদয় মাসিক কল্যাণ সভায় বিভিন্ন আবেদন-নিবেদনের মাধ্যমে উপস্থাপিত সকল সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দেন।

পরিশেষে পুলিশ সুপার মহোদয় তাহার বক্তব্যে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বেলা ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.