কক্সবাজার উপজেলা ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক এর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে,কক্সবাজার সদর-রামু- ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের পক্ষ থেকে কক্সবাজার সদর উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: আবুবক্কর ছিদ্দিক।

নিজ জন্মস্থান এলাকা খুরুশকুল ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা আর ইসলাম ধর্মাবলম্বির সবচেয়ে বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ উল ফিতর। বিশ্বের মুসলিম উস্মার কাছে ঈদ উল ফিতর হলো সবচেয়ে বড় উৎসব।

আমরা এই পবিত্র দিনটিতে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ক্ষমা করে দিই। আর রমজান শেষে ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে।

মহান আল্লাহ পাক মুসলিম উম্মাতের প্রতি বড় নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। তাই এই পবিত্র দিনে কক্সবাজার সদর উপজেলাবাসীর প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় দ্বারা কামনা করি।

মহামারী করোনার করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.