কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ৭ম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

আজ ১০ মে ২০১৮ সকাল ১১ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ৭ম বোর্ড সভা কউক সভাকক্ষে চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ এল ডি এম সি, পিএসসি’র সভাপত্বিতে অনুষ্ঠিতহয়।

সভাপতি জানান যে বিগত ১৬ জানুয়ারী ২০১৮ ইং, ১০ তলা বিশিষ্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব অফিস ভবন একনেক সভায় চূড়ান্ত অনুমোদন হয়েছে যার টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে, এই মাসে অফিস ভবনের নির্মাণ কাজ শুরু হবে।এছাড়া ও কক্সবাজারশহরস্থ ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর পুনর্বাসন সহ ভৌত সুযোগ-সুবিধার উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন খুব শিগ্রই পাওয়া যাবে।তিনি আরো বলেন, কক্সবাজার কে একটি আধুনিক ও আকর্ষনীয় পর্যটন নগরী গড়ে তোলার জন্য একটি কার্যকরী মাষ্টার প্ল্যান প্রনয়নের কাজ দ্রুত শুরু হবে। র্বোড মেম্বারগণ অতি অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষের এই সফলতা কে সাধুবাদ জানান এবং জনহিতকর কাজে আন্তরিকভাবে পাশে থাকবে বলে মত প্রকাশ করেন।

সভাপতি জানান যে, কক্সবাজার কে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য এবং যানজট নিরসনের লক্ষ্যে নিম্নোক্ত প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে (ক) হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাসষ্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কার সহ প্রসস্ত করণ প্রকল্প, (খ) সুগন্ধা মোড়-সুগন্ধাপয়েন্ট-লাবনীপয়েন্ট সংযোগ সড়ক প্রশস্ত করণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প, (গ) বাঁকখালী নদী সংলগ্ন ১৫০ ফুট প্রশস্ত সবুজ বেস্টনী সহ সড়ক উন্নয়ন প্রকল্প, (ঘ) হিল ডাউন সার্কিট হাউস-আনবিক শক্তি কমিশন পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ প্রকল্প, (ঙ) কক্সবাজারস্থ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১, (চ) ভারুয়া খালী মুজিব ঘাট সংলগ্ন এলাকায় কউক কর্তৃক বিনোদন কেন্দ্র/ইকোপার্ক নির্মাণ প্রকল্প। প্রকল্প সমূহ বাস্তবায়নের ফলে কক্সবাজারে পর্যটন শিল্পবিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত বোর্ড সদস্যবৃন্দ কউকের উদ্যোগকে স্বাগত জানান এবং সকলে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাসপ্রদান করেন।

বোর্ড সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মনিরুলহুদা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব ড. আবুনছর মোহাম্মদ আব্দুল্লাহ, স্থাপত্য অধিদপ্তর এর তত্ত¡াবধায়ক স্থপতি মীর মনজুরুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মাহমুদ, চুয়েট এর নগর ও অঞ্চল পরিকলাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহজাহান, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী, গণপুর্ত বিভাগ কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলী মো.নুরুল আমিন মিয়া, এ.এস.পি সাইকুল আহমেদ, কক্সবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ডা. সাইফুদ্দিনফরাজি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইজ্ঞিনিয়ার বদিউল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এডভোকেট প্রতিভা দাশ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.