আরিফুল হাসান।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৫ম ব্যাচ এর বিদায় ও ১২ তম এর নবীন বরন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান রাজিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ

কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে অভুতপুর্ণ উন্নয়ন হয়েছে। তাই সব আইন এর ছাত্রদের সাধারণ মানুষ এর বিপদ এ আপদে আইনি সহায়তা দিয়ে সহযোগিতা করতে হবে। সব সময় সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল হামিদ ট্রেজারার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নাজিম উদ্দীন ছিদ্দিকী বিভাগীয় প্রধান লাইব্রেরি সাইন্স,খন্দকার এহসান হাবীব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড জাকির হোসেন, ডিন, কলা অনুষদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে আইন বিভাগের সকল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.