কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের “ল” ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

রাজিবুল হক চৌধুরী রাজ, স্টাফ রির্পোটার

প্রথম বারের মত উৎসব মুখর পরিবেশ কক্সবাজারের একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের “ল” ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যারয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এস.এম.সাইফুর রহমান। এসময় নির্বাচনে বিভিন্ন অনুষদের শিক্ষক/শিক্ষিকাগণ দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকল ছাত্র/ছাত্রীদের আন্দদঘন পরিবেশে এবং সুশৃংখলা ভাবে নির্বাচন সুসম্পন্ন করায় সকল ছাত্র/ছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয় তথা দেশের আইন প্রণেতা এবং নেতৃত্ব এখান থেকে তৈরি হবে। গণতান্ত্রিক চর্চা ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরির বহিঃপ্রকাশ।

আইন অনুষদের বিভাগীয় প্রধান রাজিদুর রহমান জানান, সকল ছাত্র/ছাত্রীদের আন্তরিক ও আন্দদ মূখর পরিবেশে ‘ল’ ক্লাবের নির্বাচন সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ.এস.এম.সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইন অনুষদের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীদের ধন্যবাদ জানান। আগামীতে এই গণতান্ত্রিক চর্চা অব্যহত থাকবে এই বিশ্ববিদ্যায়ে। সল্প সময়ে সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করায় নির্বাচনের সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে আসিফ মোহাম্মদ বাপ্পি ৭৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম মোর্শেদ জিনান পেয়েছে ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুর রহমান ১০০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন তুহিন পেয়েছে ৩৫, কোষাধ্যক্ষ পদে আরিফুল হাসান পেয়েছে ৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে.এম.জুনাইদ তানভীর পেয়েছে ৪৬ ভোট। মোট ১৫৬ভোটের মধ্যে ১৩৫টি ভোট ভোটার প্রদান করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.