কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাজিদুর রহমান এর সুইজারল্যান্ড ভ্রমণ
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন’ (ডব্লিউ আই পি ও), এবং ‘বিশ্ব বানিজ্য সংস্থা ‘(ডব্লিউ টি ও),এর যৌথ উদ্যেগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত ১৬ তম ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ‘ল’ কলোকুয়্যাম এ অংশ গ্রহণ করার জন্য আজ ১৬ ই জুন সুইজারল্যান্ড এর রাজধানী জেনেভা শহর এর উদ্দেশ্যে এ যাত্রা করেছেন।
উক্ত সম্মেলনে বাংলাদেশের ট্রেডিশনাল নলেজ এবং ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশন এর গবেষনা পত্র উপস্থাপন করবেন। সম্মেলনটি ১৭ই জুন থেকে শুরু হয়ে ২৯শে জুন শেষ হবে।
উক্ত সম্মেলন চলাকালীন সময়ে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকৃত অধ্যাপকদের সাথে বিশ্ব বানিজ্য সংস্থা পরিদর্শন করবেন, এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন। উক্ত সম্মেলনটি জেনেভায় অবস্থিত ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউ আই পি ও),এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
সম্মেলন শেষে আগামী ৫ই জুলাই বাংলাদেশের উদ্দেশ্যে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন গবেষণার মাধ্যমে একটা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব। এ জন্য তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের গবেষনার বিষয়ে মনোযোগি হওয়ার জন্য উৎসাহিত করেন।।
উল্লেখ্য এর আগেও তিনি গত জুন মাসে সিঙ্গাপুর এবং ২০১৭ এর জুলাই এ দক্ষিণ কোরিয়া সফর করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.