কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটসের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
প্রেসবিজ্ঞপ্তি:
১৫ আগস্ট কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস, কক্সবাজার কর্তৃক যথাযোগ্য ভাবগাম্ভির্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন করা হয়। প্রত্যুষে জাতীয় পতাকা অর্ধ্বনমিতঃ করার মাধ্যমে দিনের কর্মসূচী আরম্ভ করা হয়। পরে কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস হল রুমে অধ্যক্ষ ডাঃ শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অধ্যক্ষ ডাঃ শাহ আলম তাঁর ১৫ আগস্টের ব্যক্তিগত স্মৃতি উপস্থিত অতিথিদের মাঝে উপস্থাপন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ সম্পর্কিত সকল বক্তার বক্তব্য সমূহ সভার স্বীকৃত কার্যক্রমরূপে গ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধুর দেশপ্রেমের আলোয় সকলকে আলোকিত হবার আহ্বান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.