কক্সবাজারে ৬ জনের করোনা পজিটিভ

মোঃ জাহাঙ্গীর আলম

কক্সবাজার মেডিকেল কলেজে সূত্রে জানা গেছে ২৭ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১২২ জনের নমুনা টেস্ট করা হয়। এতে ৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকী১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন।

চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেঁরদিঘী এলাকার একজনের করোনা পজেটিভ পাওয়া যায়। সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার, চকরিয়া।

উখিয়ায় করোনা আক্রান্ত আবুল কালামের ছেলে মাছ ব্যবসায়ী শাহ আলম (২৮) কোটবাজারের দক্ষিণে তুতুরবিল যাওয়ার রাস্তার মাথায়, অপরজন উখিয়া রাজাপালং ইউনিয়নের হা‌জির পাড়ার ( ব্রীজের পাশে) বানু বিবি (৫৫)।

রামুতে ছালেহ আহমদ (৩৬) নামের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন গাছুয়াপাড়ার ছুরুত আলমের ছেলে। ইউএনও প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রবিবার সকালে ঢাকা থেকে বাড়িতে আসেন। খবর পেয়ে ওইদিন বিকালে বাড়িটি লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। রামুতে ছালেহ আহমদই প্রথম করেনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি।

মহেশখালীতে করোনায় আক্রান্ত বাহাদুর আলম, তিনি মাতারবাড়ির অধিবাসী। নাইক্ষ্যংছড়ির একজন সদর ইউনিয়নের কম্বনিয়ার অধিবাসী।

এনিয়ে কক্সবাজারে মোট ২০ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

সোমবার আক্রান্তের মধ্যে রামু ১ জন, উখিয়া ২ জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে।

সোমবার পর্যন্ত কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ জন। তারমধ্যে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২জন, রামুতে ১ জন, উখিয়াতে ২ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.