কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ২ বছরের সাজা সহ ৪ লক্ষটাকা জরিমানা, গ্রেফতার-৬
মিছবাহ উদ্দিন,
কক্সবাজার উত্তরণ হাউজিং এর পাশে মুবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটার দায়ে সাজা ও জরিমানাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ মার্চ তাদেরকে আটক করে দুইজনকে ২ বছর কারাদন্ড ও বাকী চারজনকে ৪ লক্ষটাকা জরিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পাহাড় কাটাসহ সরকারী খাস জমি দখলের অভিযোগে তাৎক্ষণিক ৬ জনকে অাটক করা হয়। তাদের মধ্যে ২ জন ব্যক্তি পাহাড় কাটা সহ খাস জমি দখলে যুক্ত বাকিরা দৈনিক শ্রমীক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পরিবেশ সংরক্ষণ অাইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬খ ধারার অপরাধে ১৫(১)৫ ধারার শাস্তি মোতাবেক খোরশেদুল অালম (৩৮), মোহাম্মদ শহীদুল ইসলাম (৪৬) কে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। বাকী ৪ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ বিধি মোতাবেক ৫০ টাকা করে জরিমানা দেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অভ্যাহত থাকবে বলে জানান সদর ইউএনও নোমান হোসেন প্রিন্স।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.