কক্সবাজারে পাকা দালান ভেঙ্গে সরকারি বনভুমি উদ্ধার

মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এলাকায় সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।৯ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী এ অভিযানে কক্সবাজার রেঞ্জের লিংক রোড বিট কাম চেক স্টেশন এর আওতাধীন দক্ষিণ মোহুরিপাড়া এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান ভেঙে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া হোসেন, কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, ,কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।


বন বিভাগ সূত্রে জানা যায়,সকাল থেকে অভিযান পরিচালনা শুরু করে কক্সবাজার রেঞ্জের লিংক রোড বিট কাম চেক স্টেশন এর আওতাধীন দক্ষিণ মোহুরিপাড়া এলাকায় যৌথ অভিযানে অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান ভেঙে দেওয়া হয়। অভিযান চলমান থাকবে বলে জানান বনবিভাগ কর্তৃপক্ষ।

সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান, বর্তমানে কক্সবাজার শহর এলকায় কিছু ভূমিদস্যূ বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা বা ঘর নির্মাণ করছে । তাদের বিরোদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা বন আইন মানবে না তাদের বিরোদ্ধ বনবিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে লিংক রোড বিটের বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন জানান যে সরকারি বনভূমি জবরদখল করে অবৈধভাবে নির্মিত জবরদখলকারীরা কখনোই আইনের হাত থেকে রক্ষা পাবেনা এবং জবরদখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। একই দিনে কক্সবাজার সদর উপজেলার কস্তুরাঘাট বিটের সমিতিপাড়া নামক এলাকায় বন বিভাগের সৃজিত বাগানের মধ্য জবরদখল কারী কর্তৃক নির্মিত স্থাপনা ভেঙে সরকারি জমি জবরদখল কারীদের হাত থেকে উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, বনবিভাগ এলাকা সংরক্ষিত । এইসব জায়গা আমাদের সংরক্ষণ করতে হবে । তাহলে পরিবেশ রক্ষা পাবে। কিন্তু এখন কিছু অসাধু ভূমিদস্যূ বনবিভাগের জায়গা দখল করে ঘর করা শুরু করে দিয়েছে। তাদের বিরোদ্ধে আমাদের অভিযান
চলমান থাকবে।
অভিযানে ছিলেন, লিংক রোড বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, , হিমছড়ি বিট কর্মকর্তা, কামরুজ্জামান শোভন,, চেইন্দা বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ । কস্তুরাঘাট বিট কর্মকর্তা ক্যাচিং ঊ মারমা সহ কক্সবাজার বন রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ ও সিপিজি গণ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.