সানজীদুল আলম সজিব,
কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজের পাশে নারায়ণগঞ্জ থেকে পাথর বোঝাই কার্গোতে প্রতিনিয়তই আসছে পাথর। সাথে থাকছে শত শত শ্রমিক। এদিকে দেশে করোনা আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ জেলাকে হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে এভাবে পাথর বোঝায় করা কার্গো আসলেও প্রশাসনের তৎপরতা দেখা যায় নি।
স্থানীয় সাবেক ছাত্রনেতা আশিক আব্দুল্লাহ জানান, পাথরগুলো পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য আনা হয়েছে বলে শুনেছি। যদি পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্যেও আনা হয়ে থাকে তবে চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে করোনার হটস্পট নারায়ণগঞ্জের লোকজন দিয়ে কাজ করানো কতটুকু যৌক্তিক।
এছাড়াও অভিযোগ রয়েছে- পানি উন্নয়ন বোর্ডের নাম ব্যবহার করে এই পাথর বাহিরেও সরবরাহ করা হচ্ছে। সামাজিক দুরত্ব লঙ্ঘন করে জটলা পাকিয়ে কাজ করায় করোনার ঝুঁকি ও শঙ্কা বাড়ছে। এলাকাবাসীর দাবি, এই কার্যক্রম দ্রুত বন্ধ করা হউক।
এ বিষয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল প্রবীর কুমার গোস্বামী সাথে যোগাযোগ করলে তিনি জানান, পাথরগুলো টেকনাফের শাহপরীর দ্বীপস্ত বাঁধ নির্মাণ কাজের জন্য আনা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসনের নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পাথর উঠানামার কাজটি চলমান রাখা হয়েছে। এবং উক্ত কাজে কর্মরত ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে যে স্বল্প সময় ও শ্রমিকের মাধ্যমে কাজটি শেষ করার ৷ জেলা প্রশাসনের নির্দেশ পেলে যেকোনো সময় কাজটি বন্ধ করে দেয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.