কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিহত

ওয়ান নিউজঃ কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। নিহত টিপু খুলনার দৌলতপুরের গোলাম আকবরের ছেলে এবং খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

নিহতের পকেটে পাওয়া এনআইডির তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এ ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে গেছে।

নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু বলেন, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে একটি গুলির শব্দ শুনতে পাই। কিন্তু কে গুলি ছুড়েছে দেখতে পাইনি। তখন সামনে এক ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখি। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ঘটনার পরপরই অপরাধীদের ধরতে পুলিশের কয়েকটি দল অভিযান শুরু করেছে।

  1. informed blog বলেছেন

    I loved as much as you’ll receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get bought an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly a lot often inside case you shield this hike.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.