ইমাম খাইর:
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।
৩১ আগস্ট সকাল ৮টা থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
কক্সবাজার সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত গত ২৪ ঘন্টার রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
তবে, ১ সেপ্টেম্বর সকালের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে রাত সাড়ে ১২ টার পরে।
মারা যাওয়া একজনের নাম বশির আহমদ (৭০)। তার বাড়ি টেকনাফে। হাসপাতালে ভর্তির ১ দিনের মাথায় তার মৃত্যু হয়।
আরেকজনের নাম হুজিমা বেগম (৩৪)। তিনি মহেশখালীর বাসিন্দা। গত ২২ দিন ধরে সদর হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার মারা গেলেন হুজিমা বেগম।
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:২৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.