কক্সবাজারের রিটার্নিং অফিসারকে বিএনপি’র লিগ্যাল নোটিশ

ওয়ান নিউজঃ কক্সবাজার-২ আসনে  আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদক’কে বিএনপি’র চুড়ান্ত মনোনয়ন পত্র ছাড়া দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের দেয়ায় রিটার্নিং অফিসারকে নির্বাচন কমিশনের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

গতকাল  সকাল ১০:৩০ মিনিটে বিএনপির ৪ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল নির্বাচন সচিবালয়ে এই লিগ্যাল নোটিশটি প্রদান করেন।পরে তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিনকে নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার মহোদয়।নির্বাচন কমিশনের এক চিঠিতে কক্সবাজারের ডিসিকে আগামী ২ দিনের মধ্যে দলের ফাইনাল নমিনেশন পেপার ছাড়া কেন সে দলের প্রতিক বরাদ্দ দেওয়া হল তার জবাব দিতে বলা হয়েছে।

অপরদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজবী বলেন মুলত কক্সবাজার ২ আসনটি আমদের শরীক দল জামায়াতকে ছেড়ে দিয়েছি এবং সেটা সকলেই জানেন। সুতরাং এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোন চিন্তা এখন আমাদের নেই। সাংবাদিকদের আলমগীর ফরিদ কি দলের বাইরে থেকেই এইসব রীট আবেদন করছে?এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই আলমগীর ফরিদ দলীয় সিদ্ধান্তের বাইরে এখনো অনড়। আলমগীর ফরিদকে কি আবারো দল থেকে বহিষ্কার করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এই বিষয়ে আমরা নির্বাচনের পরেই সিদ্ধান্তে যাব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.