কক্সবাজারের এক ঝাঁক মেডিকেল শিক্ষার্থীদের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদকঃ বাংলার গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা জনগোষ্ঠীর বেশির ভাগই স্বাস্থ্য অসচেতন বললেই চলে। করোনা কালে তাদের এই অসচেতনতা এবং বেপরোয়া চলাফেরা যা নিজের, নিজের পরিবারের এমনকি একটি রাষ্ট্রের করোনা নিরাময়ে হুমকিস্বরূপ।

করোনা কালীন তাদের এই অসচেতনতা ভাবনার আলোড়ন জাগাল কক্সবাজার জেলার এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের হৃদয়ে।

আর তারই ধারাবাহিকতায় মানব সেবার আলোকবর্তিকা হয়ে, মানবতার মহান ব্রত নিয়ে এসব গ্রামীণ অসহায় মানুষের স্বাস্থ্য সচেতনতায় কক্সবাজার জেলার পি এম খালী ইউনিয়নের জুমছড়ি ঘাটকুলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও করোনা বিষয়ক সতর্কতা মূলক কর্মসূচির আয়োজন করেছে দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীরা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম এবং স্কুলের প্রধান শিক্ষক  মোহাম্মদ শফি উল্লাহ সহ গণ্যমান্য ব্যাক্তিরা।

তারা উক্ত আয়োজনকে সাধুবাদ জানিয়েছে এবং এমন প্রোগ্রাম যেন তাদের অসচেতন গ্রামের মানুষকে সচেতনতা গড়ে তুলার লক্ষ্যে যতবেশি আয়োজন করা যায় তত ভালো হবে বলে আশা ব্যক্ত করে।

এই ক্যাম্পে তারা প্রায় ৩০০ জনের ব্লাড গ্রুপিং, ৯০ জনের রেন্ডম ব্লাড স্যুগার, ২০০ জনের মতো ব্লাড প্রেসার এবং প্রায় ৩০০ জন কে ফ্রি মাস্ক বিতরন করে।

এছাড়া তাদের আয়োজনে চোখে পরার মতো দুইটি বুথ ছিল। যেখানে একটি বুথে ছিল করোনা সচেতনতা বিষয়ক কথাবার্তা এবং অপর একটি বুথে গ্রামের অসচেতন নারীদের মাঝে নারী স্বাস্থ্য বিষয়ক সচেতনতা নিয়ে কাউন্সিলিং করে।

তাদের এই মানবদরদী ও মহৎ কাজের প্রতি এলাকাবাসী খুবই সন্তোষজনক মনোভাব ব্যক্ত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.