ডেস্ক নিউজ
ডবলমুরিং থানার সাবেক ওসি মোহাম্মদ মহসীনকে নিয়ে ফেসবুকে ভুয়া পেইজ খুলে অপপ্রচারের অভিযোগে দুই ভাইকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।
শনিবার ও রোববার (৩০-৩১ অক্টোবর) টানা ২ দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে মো. নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২)।
চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করে তারা। এ ঘটনায় প্রথমে ডবলমুরিং থানায় জিডি করেন ওসি মহসীন। এরপর গত ১৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি।
এ বিষয়ে ডবলমুরিং থানার এসআই শাহনেওয়াজ বলেন, ‘আটক দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.