ইমাম খাইরঃ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামী বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
বুধবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নযন) মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি । সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় আট ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তদন্ত কমিটির প্রধান।
তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে ওসি প্রদীপের সাথে কথা বলেছি। তার দেওয়া তথ্য এবং আগে প্রাপ্ত তথ্যগুলো আমরা বিশ্লেষণ করছি। আশা করছি, সরকারের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন দিতে পারবো।
মিজানুর রহমান বলেন, কমিটি এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরির ৬৮ জনের সাথে জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যার তদন্ত সংস্থা র্্যাব বিভিন্ন সময় ধারাবাহিকভাবে ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে ওসি প্রদীপের সাক্ষাত পাননি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক গঠিত এই তদন্ত কমিটি। ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বার বার সময় পিছিয়েছে। সর্বশেষ ৩১ আগস্ট চতুর্থ বারের মতো সময়ের আবেদন করেন তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করে।
একই দিন পুলিশের মামলার তিন সাক্ষীকে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলা হয়।
তামান্না ফারাহর তাদের ১৬৪ ধারায় জবাবনবন্দি গ্রহণ করেন।
তারা হলেন- টেকনাফের মারিশবুনিয়ার মোঃ নুরুল আমিন, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ আইয়াছ।
জবাবনবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছে দেওয়া হয়।
গত ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.