এয়ার ফিল্টার ঘরে করোনাভাইরাস ঠেকাতে পারে?

ওয়ান নিউজ ডেক্সঃ শীতকাল ঘনিয়ে আসছে। এ সময়ে আরো বেশি মানুষ বাড়ির অভ্যন্তরে সময় কাটাবে। আর এমন পরিবেশ করোনাভাইরাস সংক্রমণে সহায়তা করে।

এজন্য মাস্ক পরা ও সামাজিক দূরত্ব পালনের পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন, বায়ুর ফিল্টারগুলো সংক্রমণ প্রতিরোধে সহায়ক হতে পারে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের সহসভাপতি টিম পেগলো বলেন, এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে এয়ার ফিল্টার বা পিউরিফায়ার কোনো ম্যাজিক বুলেট নয়।

এজন্য এগুলোকে পুরো পরিকল্পনার চেয়ে আপনার পরিকল্পনার অংশ ভাবা জরুরি। বায়ুর ফিল্টার করোনাভাইরাসের বিস্তৃতি রোধে কাজ করে—এমনটা বলার উল্লেখযোগ্য প্রমাণের অভাব রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিল্টারটি শূন্য দশমিক ৩ মাইক্রোন ব্যাসের মতো ছোট কণাসহ ৯৯ দশমিক ৯৭ শতাংশ বায়ুবাহিত কণাগুলো অপসারণ করতে পারে। যদিও করোনাভাইরাস আকারে শূন্য দশমিক ১ মাইক্রোন। তবে ভাইরাসটি একা বাতাসে ভেসে বেড়াতে পারে না এবং এটা একা বাতাসের সংস্পর্শে এলে মারা যাবে।

তত্ত্ব অনুযায়ী যদি কোনো এয়ার পিউরিফায়ার বায়ু থেকে ভাইরাসগুলো অপসারণ করে, তবে এটা ঘরের ঘনত্বকে হ্রাস করে এবং এর ফলেও সংক্রমণের আশঙ্কা হ্রাস পায়। মিয়ামি হেরাল্ড

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.