এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব

ওয়ান নিউজঃ দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ–সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নিজ নিজ নামে পরিচালিত একাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে এনবিআর।

এস. আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।

এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। গত এক দশকে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থ পাচারসহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন বলেও বিভিন্নসময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

  1. Ny weekly বলেছেন

    Ny weekly I do not even understand how I ended up here, but I assumed this publish used to be great

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.